ফেইজবুকের মনিটাইজেশনের আশায় ব্যক্তিত্ত্ব হারাচ্ছে অনেকেই
আচ্ছা বলেন তো এই এআই ছবি দেওয়ার মানেটা কী? নিজের ব্যক্তিত্ব বলতে কিছু নাই, টাকা কামাতে হবে—আসলেই কি তাই? আসলে মৌলিক creativity না থাকলে আপনি নিশ্চিত থাকতে পারেন, ফেবুতে টাকা কামানো আপনার জন্য না। এটা শুধু ফেসবুকের একটা নীতি। আসলে বড় কিছু পেজ ছাড়া টাকা এত সহজ না।
নিজের ব্যক্তিত্ব বিলীন করবেন না প্লিজ। হয়তো আপনি বুঝতে পারেন না—মানুষ বারবার এসব ছবি দেখে কতটা বিরক্ত হয়। বিশেষ করে এআই ছবি দেখলে তো আরও খারাপভাবে নেয়। বন্ধু-বান্ধব বা আশপাশের মানুষ সবাই আপনাকে নিয়ে সমালোচনা করে। ভদ্রতার খাতিরে আপনাকে হয়তো কিছু বলে না, তবে এভয়েড করে বা আনফলো করে।
তাই নিজের মূল্যবান সময়, ব্যক্তিত্ব আর সম্মানকে তুচ্ছ করে ফেলে রাখবেন না কিছু ফেক এআই ছবির জন্য। বরং সত্যিকারের জীবনযাপন করুন, মৌলিক চিন্তা ও সৃষ্টিশীল কাজের মাধ্যমে নিজেকে প্রকাশ করুন। মানুষ সবসময় বাস্তবকেই সম্মান করে, কল্পনার অভিনয়কে নয়।
No comments