Header Ads

I am mujammel
“ভাই, জানি না কার অন্তরের সাজানো বাগানের ফুল ছিঁড়েছেন!” সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন ঘটে। সমাজের পরিবর্তন ঘটে সামাজিক, অর্থনৈতিক ও ব্যক্তিগতভাবে। কিন্তু সময়ের সাথে সাথে যদি এই সামাজিক পরিবর্তন অবনতির দিকে যায়, তবে তা দেশ ও জাতির জন্য অন্ধকার ডেকে আনে। ক্লাস সেভেনে পড়া একটি ছেলে যখন পোস্ট দেয়—"জীবনে কি করলাম রে, জীবনটাই বৃথা, একটা প্রেমও করতে পারলাম না". তখন অবাক হতেই হয়। অন্যদিকে, খুব কাছের এক অনুজ, প্রেমিকাকে ইমপ্রেস করতে গাড়ি কিনে দেওয়ার জন্য প্রতিদিন বাসায় ঝামেলা করছে। এদিকে আরেক ছোটভাই পোস্ট দিলো—"প্রেম এসেছিল জীবনে একবার, আর হয়তো আসবে না।" অথচ তার বয়সই বা কত—১৬/১৭ বছর! তাছাড়া স্কুলের আশেপাশে গেলেই বুঝা যায়, প্রেম-ভালোবাসা কত প্রকার ও কী কী! শুধু তাই নয়, একটা ব্যক্তিগত ঘটনা বলি— কিছুদিন আগে এক ভাই তার বিয়ের দাওয়াত দিল দশম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের সঙ্গে। বউয়ের কিছু ছবি দেখাল আমাদেরকে। আমার এক বন্ধু মজা করে বলেই ফেলল, “ভাই, জানি না কার অন্তরের সাজানো বাগানের ফুল ছিঁড়েছেন!” যদিও কথাটা মজা করে বলেছিল, কিন্তু বিয়ের দিন গিয়ে দেখা গেল, বউ নিখোঁজ! পালিয়েছে প্রেমিকের সঙ্গে। এগুলো দেখার পর মনে শুধু একটাই প্রশ্ন জাগে, এটাই কি সমাজের পরিবর্তন? একবিংশ শতকের প্রথম ও দ্বিতীয় দশকের শুরুতে প্রেমিক-প্রেমিকার প্রেম-ভালোবাসাকে সমাজের নিম্নস্তরের অভ্যাস হিসেবে দেখা হতো। সব সময় একে ঘৃণার চোখে দেখা হতো। শুধু তাই নয়,ছাত্রদের নিয়মিত সিনেমা হলে সিনেমা দেখা হতো অপরাধ হিসেবে। সন্ধ্যার পর আড্ডা দেওয়া ছিল অকেশনাল কাজ—ছাত্রদের ক্ষেত্রে তা ছিলই না। কারো হাতে তেমন মোবাইল ছিল না। একজন আরেকজনের বাড়িতে যেত পড়ার নোট আনতে, কিছু বুঝতে। শিক্ষকদের প্রতি ভালোবাসা ছিল অন্তর থেকে। কোনো লোক দেখানো সম্মান ছিল না। সময়ের সঙ্গে চলা দরকার, কিন্তু সেটা যেন হয় মূল্যবোধ, নৈতিকতা আর দায়িত্ববোধের আলোকে। প্রযুক্তির অগ্রগতি, জীবনের গতিময়তা, মুক্তচিন্তা সবই প্রগতির অংশ। কিন্তু যখন এইসবের ব্যবহার হয় অপব্যবহার হিসেবে, তখন সমাজে জন্ম নেয় অবক্ষয়।
Md. Mujammel Haque

No comments

Powered by Blogger.