Dengue Outbreak in Barguna
১৫ই জুন ২০২৫, ঈদের পর প্রথম কর্মদিবস।
ছুটির আমেজ কাটিয়ে যখন অফিসে প্রবেশ করলাম, দেখলাম সবার চোখেমুখে অজানা এক আতঙ্কের ছাপ। বরগুনায় ডেঙ্গুর পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সারাদিন ধরে চলল একের পর এক জরুরি মিটিং। শেষমেশ সিদ্ধান্ত হলো সেদিনই আমাদের টিম রওনা দেবে বরগুনার উদ্দেশে।
১৬ই জুন ২০২৫ দুপুরে ডিসি স্যার ও সিভিল সার্জন স্যার উভয়েই আমাদের দুপুরের খাওয়ার জন্য আমন্ত্রণ জানান। নানা দিক বিবেচনায় আমরা সিভিল সার্জন স্যারের নিমন্ত্রণ গ্রহণ করি। হাসপাতালে পৌঁছে আমরা হতবাক। সিঁড়ি থেকে শুরু করে গেট পর্যন্ত চোখে পড়ে শুধুই রোগী আর রোগী। একেকটি মুখে আতঙ্ক, স্বজন হারানোর ভয়, এবং বাঁচার জন্য আকুতি।
IEDCR-এর টিম পৌঁছানোর ফলে সাংবাদিকদের চাপ কিছুটা হালকা হয় স্থানীয় প্রশাসনের ওপর থেকে। আমরা বুঝতে পারি, এই সংকট শুধু একটি জেলার নয়, এটি একটি জাতীয় সংকট।
২২ই জুন পর্যন্ত আমাদের টিম, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করে কার্যক্রম সম্পন্ন করে। অচিরেই স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট প্রশাসন প্রতিবেদন প্রকাশ করবে।
এই কঠিন সময়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা।
বিশেষ ধন্যবাদ জানাই, বরগুনার জেলা প্রশাসক মহোদয়, সিভিল সার্জন স্যার, সম্মানিত প্রসাশক ও প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী এবং সেইসব সাধারণ মানুষকে যারা নিজের জীবনকে বাজি রেখে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।




No comments